Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

admin • 24 Nov 2024, 11:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। 

স্থানীয়রা জানায়, রোববার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত। তবে কি নিয়ে সংঘর্ষ তা এখনও জানা যায়নি। 

বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেন নি তিনি।

সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।