Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী রিফাতের পাশে দাঁড়ালো ওয়াইডিএফ

admin • 04 Aug 2025, 05:08 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী রিফাতের পাশে দাঁড়ালো ওয়াইডিএফ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী রিফাত রায়হান। অদম্য মেধাবী শিক্ষার্থী রিফাতের বাবা মোঃ হাবিবুর রহমান একজন চা বিক্রেতা। অতি দরিদ্র পরিবারের সন্তান হয়েও দারিদ্রতার সকল অসুবিধাকে পিছনে ফেলে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তির সুযোগও পেয়েছেন তিনি। 
ভর্তির সুযোগ পেয়েও যেন ভর্তি ফি বাবদ  ১৬ হাজার টাকা সংগ্রহ করা  অসম্ভব হয়ে হয়ে দাড়িয়েছে  দরিদ্র চা বিক্রেতা পিতার পক্ষে । এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভেঙ্গে যেতে থাকে রিফাতের।  এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী রিফাতের  ভর্তির স্বপ্ন পূরণে  পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম (ওয়াইডিএফ)। 
আজ  সোমবার ( ০৪ আগষ্ট) দুপুরে উপজেলার পান্টি বাজার এলাকায় মেধাবী শিক্ষার্থী রিফাত রায়হানকে  বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এককালিন মেধাবৃত্তি বাবদ ১২ হাজার টাকা , উপহার ও সম্মাননা  ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানায় সংগঠনটি। 
কিন্তু ভর্তি ফি বাবদ ১৬ হাজার টাকা সংগ্রহ করতে তার চা বিক্রেতা পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমন খবর পেয়ে রিফাতকে ভর্তির জন্য ১২ হাজার টাকা উপহার দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম। এছাড়াও তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের সদস্যরা।
এবিষয় ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা সংগ্রহ করতে তার চা বিক্রেতা পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টি নজরে আশায় সামাজিক দাঁয়বদ্ধতা থেকে মানবিক ও মানবতার কল্যানে নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠনটির পক্ষ থেকে রিফাতকে এককালিন মেধাবৃত্তি বাবদ ১২ হাজার টাকা  প্রদান করা হয়েছে। তাই আমরা বরাবরই মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে ও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।