Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা

admin • 01 Nov 2024, 06:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা

দেশে ফিরেছেন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ। শুক্রবার (১ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

দেশে ফিরে হাফেজ মুয়াজ মাহমুদ বলেন, সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়, এটা মহান আল্লাহর কুরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি এভাবে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে থাকতে পারি।

ভবিষ্যতে কী হতে চায় জানতে চাইলে বলেন, আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে ব্যাপকভাবে পবিত্র কুরআনের খেদমত করা।

 

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরের পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

 

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।