Thursday, 3 September 2026
শিরোনাম
ফুটবল

বিশ্বকাপের মাঠে বাংলাদেশের পতাকা

admin • 25 Nov 2022, 12:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের মাঠে বাংলাদেশের পতাকা

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কাতার বিশ্বকাপে বিভিন্ন খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া দর্শকরা।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ব্রাজিল ও সার্বিয়ার খেলা দেখতে এমন কয়েকজন দর্শককে দেখা গেছে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে।

 

এর মধ্যে ব্রাজিলের জয়ে তারা একদিকে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন অন্যদিকে প্রত্যাশা করেছেন একদিন বাংলাদেশও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

নারায়ণগঞ্জ থেকে কাতারে খেলা দেখতে গিয়েছেন রূপগঞ্জের সন্তান মাসুম চৌধুরী অপু। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। এছাড়াও ঢাকার বাসিন্দা রওনক শিকদারও কয়েকজন কাতার বিশ্বকাপ খেলা দেখতে সেখানে অবস্থান করছেন।

ব্রাজিলের ম্যাচটি ছাড়াও কাতার বিশ্বকাপের একাধিক ম্যাচ দেখেছেন অপু। তিনি এর আগেও কয়েকটি ম্যাচ দেখেছেন এবং প্রতিটি ম্যাচেই বাংলাদেশের পতাকা হাতে গ্যালারিতে গেছেন। কাতারে বাংলাদেশের পতাকা হাতে তিনি গর্বিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।