Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ

admin • 07 May 2024, 06:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হচ্ছে ২দিন ব্যাপি রবীন্দ্রমেলা ও আলোচনা অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রথমদিনে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এসএম আফজাল হোসেন সহ অন্যান্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।