Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিরোধী দলের আপত্তি উপেক্ষা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল

admin • 09 Apr 2026, 08:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিরোধী দলের আপত্তি উপেক্ষা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় ও বিচারক নিয়োগের জন্য করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৬ রহিতকরণ বিল সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়ে তা এখনো চলছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদে বিল তোলা হয়। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে আরেকটি বিল আনা হয়।

ওই দিন আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় সংসদে পৃথকভাবে তিনটি বিল উত্থাপন করেন। বিল তিনটি নিয়ে সংসদে আলোচনা হয়।

বিরোধী দল বিশেষভাবে সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিলের ওপর আপত্তি জানায়। আইনমন্ত্রী উল্লেখ করে বলেন, এসব বিল নিয়ে সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট’ ছিল। তিনি স্পিকারকে অনুরোধ করেন, পরে বিলগুলো বিতর্কের জন্য রাখা হোক।

একই দিনে সংসদে সাতটি বিল পাস হয়েছে, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী এসব বিল উত্থাপন করেন। বিলগুলো নিয়ে কোনো সংশোধনী প্রয়োজন না হওয়ায়, স্পিকার সরাসরি কণ্ঠভোটে এগুলো পাস ঘোষণা করেন।

বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে করা গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিলসহ সাতটি বিল আজ পাস করেছে জাতীয় সংসদ। বিলগুলো নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। এর মধ্যে ছয়টি বিলে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয় হয়। আরেকটি বিলের মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ রহিত করা হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী আসাদুজ্জামান পৃথকভাবে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ভোটার তালিকা (সংশোধন) বিল, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ বিল, বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) বিল পাসের জন্য উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় বিলগুলো দফাওয়ারি সরাসরি ভোটে দেন স্পিকার। কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।