Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ের প্রস্তাব না মানায় স্কুল ছাত্রীকে অপহরণ, যুবকের কারাদণ্ড

admin • 11 Nov 2025, 03:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ের প্রস্তাব না মানায় স্কুল ছাত্রীকে অপহরণ, যুবকের কারাদণ্ড
জামালপুরে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় সুজন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। তবে আসামি সুজন মিয়া পলাতক রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি ফজলুল হক জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে জামালপুরে আসেন ব্যবসায়ী সুজন। এ সময় তিনি শহরের ফিশারি মোড় এলাকায় স্থানীয় পিয়ারুল ইসলামের (৪২) একটি গুদামঘর ভাড়া নেন। পরিচয়ের সূত্র ধরে পিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু পরিবার রাজি না হওয়ায় ২০২২ সালের ২১ নভেম্বর (সোমবার) সকালে স্কুলে যাওয়ার পথে শিশুটিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান সুজন ও তার সহযোগীরা।   ঘটনার পর একই বছরের ৪ ডিসেম্বর জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা নাছিমা বেগম (৪০)। প্রায় এক মাস পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ এপ্রিল (বুধবার) মামলার তদন্ত শেষে সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।   রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আদালত রায় দেন। দোষী প্রমাণিত হওয়ায় বিচারক সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালত আদেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর কাছে হস্তান্তর করতে হবে। এ মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।