Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ে শেষে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫

admin • 24 Oct 2023, 08:14 AM • পঠিত 4 বার
শেয়ার করুন:
বিয়ে শেষে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্ত নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে তারা নিহত হন।

 

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার, তাদের ছেলে সজীব মিয়া এবং ইসমাইল মিয়া। আরেকজন হচ্ছেন- নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার।

 

তিনি ঢাকায় স্বামীর কাছে যেতে চেয়েছিলেন।

নিহত সুজনের ভাই স্বপন মিয়া বলেন, আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে বাড়িতে যান।

 

এরপর অনুষ্ঠান শেষে আজ ট্রেনে করে ঢাকায় আসছিলেন। পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি। স্বপন মিয়া কান্না করে বলেন, এই বেঁচে থাকার কোনো মানে না।

গ্রামের বাড়িতে লাশ নিয়ে কি উত্তর দেব?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।