Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়ে বাতিল করায় রাস্তায় হবু কনেকে হত্যা!

admin • 10 Jul 2023, 08:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ে বাতিল করায় রাস্তায় হবু কনেকে হত্যা!

ভারতের উত্তরপ্রদেশের গুরুগ্রামে ২৩ বছর বয়সী এক ব্যক্তি ১৯ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তাদের দু’জনের বিয়ে হবার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়।

বিয়ে বাতিল হওয়ার কয়েকদিন পরে আজ সোমবার (১০ জুলাই) সকালে জনসম্মুখে ওই হবু কনেকে হত্যা করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশ, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ওই তরুণীটি আরেকজন মহিলার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এমন সময় অভিযুক্ত তরুণ তাকে ছুরি দিয়ে আঘাত করে। ভিডিওতে এসময় আশেপাশে বেশ কয়েকজনকে দেখা গেলেও হামলা করার পর তারা তরুণীটিকে রক্ষা করতে এগিয়ে আসার বদলে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, বিয়ের কথা চলা দু’জনই উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। ওই তরুণীটি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। চার মাস আগে দুজনের আংটি বদল হয়ে। কিন্তু কিছুদিন আগেই তাদের বিয়ে বাতিল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তরুণ এতে বিরক্ত হয়ে ওই তরুণীকে হত্যা করে।

এদিকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।