Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা

admin • 21 Dec 2023, 11:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঢাকা বিমানবন্দর এলাকার সড়কের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি)। বিআরটি প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। সড়কটির উন্নয়ন কাজের জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকার পশ্চিম পাশের সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

উন্নয়ন কাজের জন্য সড়কটিতে চলাচলরত সকলকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।