Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিমান থেকে ‘কুরআনের আয়াত’ লেখা লিফলেট ছুড়ে কী বোঝাতে চায় ইসরায়েল

admin • 07 Dec 2023, 08:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিমান থেকে ‘কুরআনের আয়াত’ লেখা লিফলেট ছুড়ে কী বোঝাতে চায় ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল। বুধবার (৬ ডিসেম্বর) বিমান থেকে ফেলা এসব লিফলেটে সুরা ২৯ (আনকাবুতের) ১৪ নম্বর আয়াতটি তুলে ধরা হয়েছে।

 

কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তারা ছিল অন্যায়কারী।’ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তারা মানুষকে হত্যা করছে।

 

গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তারা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে।

 

গাজার অনেকে বলছেন, ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজার প্রতিরোধ যোদ্ধা হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে; সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেয়া হবে।

 

প্রসঙ্গত, এর আগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

  -মিডেল ইস্ট আই’র
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।