Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিব মারা গেছেন

admin • 20 Sep 2024, 07:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিব মারা গেছেন

সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

 

দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ। তিনি জানান, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে।

 

তিনি আরও জানিয়েছেন, হঠাৎ তার বড় ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়। পরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

দেওয়ান সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানী ঢাকার সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে।

 

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।