Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে ফ্যান-লাইট বন্ধ করলেন বিএসএমএমইউ উপাচার্য

admin • 03 Sep 2022, 06:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদ্যুৎ সাশ্রয়ে ফ্যান-লাইট বন্ধ করলেন বিএসএমএমইউ উপাচার্য
বিদ্যুৎ সাশ্রয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান নিজ হাতেই বন্ধ করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি।     শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ১ ও ২ -এর প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষের চিকিৎসাসেবা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখার সময় তিনি এ নির্দেশনা দেন।     পরিদর্শনকালে উপাচার্য বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় তিনি রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর, পূর্ণাঙ্গ নাম, পদবী ও বিভাগের নাম সংবলিত সিল দেওয়ার নির্দেশনাও দেন ।     এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অঙ্কোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, জেনারেল সার্জারি (সার্জিক্যাল অনকোলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।