Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহায়ক নীতিমালা চায় ইসি

admin • 24 Aug 2023, 06:11 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহায়ক নীতিমালা চায় ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের জন্য একটি সহায়ক নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিবালয়ে ২৩ আগষ্ট বুধবার এক বৈঠক শেষে কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের কর্মকর্তাদেও বৈঠক শেষে এ কথা জানানো হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ব্যবহার বান্ধব হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটা বৈঠক হবে। তারপর খসড়া দেবো। কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করবো।’

তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন, তাদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা প্রাথমিক একটা বৈঠক করেছি। আরও কয়েকটা বৈঠক করতে হবে। আজ তেমন কোনও সিদ্ধান্ত আসেনি। আগামী সপ্তাহে আবার বসবো।'

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।