Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিডিআর ট্রাজেডির ১৫তম বার্ষিকী আজ

admin • 25 Feb 2024, 09:55 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিডিআর ট্রাজেডির ১৫তম বার্ষিকী আজ

বিডিআর ট্রাজেডির ১৫তম বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে, রাজধানী ঢাকার বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।

 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বিডিআর সপ্তাহ’ চলাকালে পিলখানা সদর দপ্তরের দরবার হলে বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) কয়েকশ সদস্য সশস্ত্র বিদ্রোহ করে। তারা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে।

 

পরদিন ২৬ ফেব্রুয়ারি, তৎকালীন সরকার ও বিডিআর বিদ্রোহীদের মধ্যে আলোচনার মাধ্যমে অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড জমা দেয়ার মধ্য দিয়ে বিদ্রোহের সমাপ্তি ঘটে। ওই ঘটনায় মোট ৫৮টি মামলা হয়। এরমধ্যে একটি হত্যা ও লুটপাটের অভিযোগে আর বাকিগুলো বিদ্রোহের অভিযোগে।

 

এই হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের এ মামলায় ২৭৭ জন আসামি খালাস পেয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।