Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিটিভিতে দেয়া ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট

admin • 18 Jul 2024, 07:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে দেয়া আগুন ছড়িয়ে পড়ছে। ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে তারা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানানো হয়।

পোস্টে লেখা হয়, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ভেতরে অনেকে আটকা পড়েছেন। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হচ্ছে।’ এর আগে দুপুর ২টার দিকে সঠিক তথ্য না প্রচার করা ও সরকারের পক্ষে নিউজ করার অভিযোগে বিটিভির ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৫০ মিনিট) সংঘর্ষে রাজধানী ঢাকায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।