Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিজ্ঞান বিষয়ক র‍্যাংকিংয়ে দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি

admin • 20 Nov 2025, 06:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিজ্ঞান বিষয়ক র‍্যাংকিংয়ে দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি

বিজ্ঞান বিষয়ক সাবজেক্টিভ র‍্যাংকিংয়ে দেশসেরা সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য ভিক্তিক টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং সংস্থা এ তালিকা প্রকাশ করে। 

 

এ র‍্যাংকিংয়ে বিজ্ঞান বিষয়ক সাব্জেক্টে দেশসেরা সপ্তম স্থানে এবং বিশ্বে ৫০১-৬০০তম র‍্যাংকিংয়ে আছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগগুলোর পড়াশোনা, গবেষণা, শিক্ষার পরিবেশ, কর্মসংস্থান এবং সুযোগ সুবিধার ওপর ভিক্তি করে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

  পূর্বে একই র‍্যাংকিং সংস্থাতে সামগ্রিকভাবে দেশ সেরা ১২তম, বিশ্বে ১২০১-১৫০০তম স্থানে এবং গবেষণায় ৭২২ তম হওয়ার গৌরব অর্জন করে।    নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘র‍্যাংকিংয়ের এ খবরে আমি এবং আমাদের নোবিপ্রবির সবাই অত্যন্ত আনন্দিত। এ র‍্যাংকিংয়ের পেছনে শ্রম দেওয়া সব অংশীজন, রিসার্চ সেল, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের এ র‍্যাংকিংকে আরো সামনে নিয়ে যেতে পারব।  
এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।