Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিচারকের সামনে বিচারপ্রার্থীর আত্মহত্যাচেষ্টা

admin • 10 May 2026, 05:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিচারকের সামনে বিচারপ্রার্থীর আত্মহত্যাচেষ্টা

ফেনীতে আদালতে শুনানি চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ওই নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায় বলে জানা গেছে। রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে।

আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীর আইনজীবী জানান, বিচারপ্রার্থী নারী ভালোবেসে ২০২৫ সালের বিয়ে করেন চার সন্তানের বাবা ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার মামলার তারিখ ধার্য্য করা হয়েছিল

মামলার শুনানিতে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ওই নারীর বোন জানান, রোববার সকালে তার স্বামীর বিরুদ্ধে কাবিন আদায় সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত ওই নারীর স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে ওই নারী তার সঙ্গে আনা বিষ পান করেন। এর আগে টেলিফোনে তার স্বামী তাকে মরে যেতে বলেছিলেন বলে তিনি জানান।

 

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।