Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বিচারক সংকটে মামলা জট কমানো যাচ্ছে না: প্রধান বিচারপতি

admin • 06 Sep 2023, 05:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিচারক সংকটে মামলা জট কমানো যাচ্ছে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না। কম সংখ্যক বিচারক দিয়ে মামলা চালাতে হচ্ছে। এত বেশি মামলা যা স্বল্প সংখ্যক বিচারক দিয়ে কমানো সম্ভব হবে না। তবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবে।

 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সকাল ১১টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে নির্মাণাধীন ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

 

পরে বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করে ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। পরে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় যোগ দেন।

 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমি কুষ্টিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে সংগ্রাম করতে করতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছি। সংগ্রাম কখনো বিফলে যায় না। সুতরাং ওপরে উঠতে গেলে সংগ্রাম করতে হবে।

 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমজি আযম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।