Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দিতে সমন্বয়কদের আল্টিমেটাম

admin • 06 Aug 2024, 02:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দিতে সমন্বয়কদের আল্টিমেটাম

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এ ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ হাসান।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল বুধবার (৭ আগস্ট) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

 

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র-জনতার উদ্দেশে এক ফেসবুক পোস্টে বলেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

 

এর আগে মঙ্গলবার ভোর ৪টার পর এক ভিডিও বার্তায় নাহিদ হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করবো। আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই।’

 

এর আগে সোমবার (৫ আগস্ট) তেজগাঁওয়ে চ্যানেল 24 এর অফিসে এক বিশেষ সাক্ষাৎকারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

 

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে। আমরা সকল সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব, নাগরিক সমাজ, রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব, রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। তবে নির্দিষ্ট কাদের সঙ্গে বসব তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।