Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিএমডব্লিউ না দেওয়ায় বিয়ে ভাঙলেন প্রেমিক, প্রেমিকার আত্মহত্যা

admin • 07 Dec 2023, 01:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএমডব্লিউ না দেওয়ায় বিয়ে ভাঙলেন প্রেমিক, প্রেমিকার আত্মহত্যা

বিএমডব্লিউ ও সোনা যৌতুক হিসেবে না দেওয়ায় বিয়ে করতে আপত্তি জানান প্রেমিক। এর জেরে আত্মহত্যা করেছেন ২৬ বছর বয়সী এক চিকিৎসক। এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালার তিরুবনন্তপুরমে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী শাহানা একটি স্থানীয় সরকারি মেডিকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শাহানা তাঁর মা ও ভাইবোনের সঙ্গে থাকতেন। তাঁর বাবা দু বছর আগেই মারা যান। শাহানার সঙ্গে ইএ রুয়েইস নামের এক চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। একসময়ে তাঁরা দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রুয়েইসের পরিবার সোনা, ১৫ একর জমি ও বিএমডব্লিউ গাড়ি যৌতুক হিসেবে চায়। এ সব শুনে শাহানার পরিবার জানায়, তার এসব চাওয়া পূরণ করতে পারবে না। এরপর বিয়ে করতে আপত্তি জানান রুয়েইস। এতে হতাশ হয়ে আত্মহত্যা করেন শাহানা।

পুলিশ জানিয়েছে, শাহানার মরদেহের পাশে একটি সুইসাইড নোট লেখা ছিল। যাতে লেখা ছিল, সবাই শুধু অর্থ চায়।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যৌতুকের দাবির অভিযোগের বিষয়ে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।