Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

admin • 03 Nov 2023, 08:05 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপির সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ( টুইটার ) পোস্ট দিয়ে ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন।

   

যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।

 

এসময় সারাহ কুকের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের একটি যৌথ ছবি পোস্ট করা হয়।

 

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগ, বুধবার (১ নভেম্বর) জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।