Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিএনপির এমপিদের পদত্যাগ নিয়ে যা বললেন স্পিকার

admin • 10 Dec 2022, 07:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপির এমপিদের পদত্যাগ নিয়ে যা বললেন স্পিকার

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপি।শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।এরই মধ্যে ইমেইলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন কয়েকজন এমপি।

তবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

গোলাপবাগের সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেন শনিবারের সমাবেশে। স্পিকার এ প্রসঙ্গে বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

গণসমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা পদত্যাগ করে এখানে এসেছি।

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছি।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।