Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপিতে সাবেক সেনা কর্মকর্তাসহ কয়েকজনের যোগদান অনুষ্ঠান স্থগিত

admin • 26 Oct 2023, 03:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপিতে সাবেক সেনা কর্মকর্তাসহ কয়েকজনের যোগদান অনুষ্ঠান স্থগিত

বিএনপিতে যোগ দিচ্ছেন সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা ও জাতীয় পার্টির বেশ কিছু সংখ্যক নেতা। আজ বিকাল ৪টায় তাদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথা ছিল।

 

বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানান, অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে যোগদান অনুষ্ঠান।

 

দলীয় সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ে আজ বিকাল ৪টায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। কিন্তু ২৮ অক্টোবরকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।