Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বিএনপি বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

admin • 16 Apr 2023, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপি বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুন লেগেছে। রোববার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্যা মিরর  অব বাংলাদেশকে   জানান, রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাই ৯টা ৮ মিনিটে।

 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।