Thursday, 3 September 2026
শিরোনাম
স্বাস্থ্য

বিআরবি হসপিটালসে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

admin • 15 Nov 2023, 07:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিআরবি হসপিটালসে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। ১৪ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও হেড ডা. ইন্দ্রজিত প্রসাদ।

 

বিআরবি হসপিটালস লিমিটেডের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরবি হসপিটালস লিমিটেড এর এসোসিয়েট কনসালটেন্ট ডা. নাদিয়া জান্নাত।

   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইন্টারনাল মেডিসিন ও চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ বাশার,অধ্যাপক ডা. মো: নিজামউদ্দিন চেীধুরী, চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্ণেল অব.), চীফ কনসালটেন্ট-মেডিকেল অনকোলজিস্ট, ডা. কাজী ফয়েজা আক্তার, কনসালটেন্ট অবস্ এবং গাইনি এবং ডা. মো. আতিকুর রহমান, কনসালটেন্ট - ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, বিআরবি হসপিটালস লিমিটেড।

 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগন, হসপিটালের উধ্বর্তন কর্মকর্তা, নার্সরা অংশগ্রহন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।