আরও পড়ুন:স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা
ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম বলেন, এ প্রকল্প কাজ পরিচালনায় নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবেন।
এর আগে, গতকাল সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়।
এক্সক্লসিভ
জাতীয়
বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ: মেয়র আতিক
admin
• 16 Aug 2022, 06:34 AM
• পঠিত 3 বার
রাজধানীতে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





