Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বাসায় ফিরলেন মির্জা ফখরুল

admin • 26 May 2023, 04:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাসায় ফিরলেন মির্জা ফখরুল

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় গেছেন। এখনো শারীরিক দুর্বলতা রয়েছে ফখরুল ইসলামের। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

তৃতীয়বারের মতো এবার করোনায় আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজধানীতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল করোনা টিকার ৪টি ডোজ সম্পন্ন করেছেন।

এর আগে গেল বছরের ২৫ জুন সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। সেসময় তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে ছিলেন। তারও আগে ওই বছরের ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হন বিএনপি মহাসচিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।