Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা,শেষের দিক থেকে সপ্তম স্থানে ঢাকা

admin • 22 Jun 2023, 10:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা,শেষের দিক থেকে সপ্তম স্থানে ঢাকা

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টির মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ শেষের দিক থেকে সপ্তম স্থানে রয়েছে ঢাকা।

বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) সম্প্রতি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে ১৭৩টি শহরের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থায়িত্ব, অবকাঠামো ও পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশ্বের ১৭৩টি শহরকে এই তালিকায় স্থান দিয়েছে ইআইইউ।

সূচকে ঢাকা স্থায়িত্বে ৫০, স্বাস্থ্যসেবায় ৪১ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৭৫ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পেয়েছে। ঢাকার সঙ্গে যৌথভাবে ১৬৬তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ের হারারে। আফ্রিকার শহরটি স্থায়িত্বে ৪০, স্বাস্থ্যসেবায় ২৯ দশমিক ২, সংস্কৃতি ও পরিবেশে ৫৬ দশমিক ৭, শিক্ষায় ৬৬ দশমিক ৭ এবং অবকাঠামোতে ৩৫ দশমিক ৭ পেয়েছে।

জরিপে ২০২৩ সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটির অবকাঠামো, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রশংসা করা হয়েছে বৈশ্বিক এ তালিকায়। ভিয়েনা দীর্ঘদিন ধরে বাসযোগ্য শহরের তালিকায় রয়েছে।

বাসযোগ্যতার দিক থেকে শীর্ষ দশে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, কানাডার ভ্যাঙ্কুভার, সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, কানাডার টরন্টো ও জাপানের ওসাকা।

বাসযোগ্যতা বিবেচনায় তলানিতে থাকা শহরগুলো হলো সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩), লিবিয়ার রাজধানী ত্রিপোলি (১৭২), আলজেরিয়ার আলজিয়ার্স (১৭১), নাইজেরিয়ার লাগোস (১৭০) ও পাকিস্তানের করাচি (১৬৯)। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৬৬তম স্থানে রয়েছে জিম্বাবুয়ের হারারে।

গতবছরের সূচকে বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিক থেকে সপ্তম ছিল ঢাকা। গতবছর ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৬৬তম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।