Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার

admin • 31 Oct 2024, 10:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার

রাজধানী ঢাকা-সহ দেশের শহরগুলো বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের তরুণরাই পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।

আজ  (বৃহস্পতিবার)  রাজধানীর কারওয়ান বাজারে ‘বিশ্ব শহর দিবস-২০২৪’ উপলক্ষ্যে স্টার সেমিনার হলে আয়োজিত ‘ডেইলি ইউথ লিডিং ক্লাইমেট’ এবং ‘লোকাল একশন ফর সিটিজ’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।