Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

admin • 03 Mar 2024, 04:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) ‌সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ সদস্যের নাম আবুল হোসেন। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে হেতিমগঞ্জ এলাকায় সিলেটগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়। এছাড়া, মোটরসাইকেলের অপর আরোহীও গুরুতর আহত হন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।