Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার নতুন নিদের্শনা

admin • 21 Aug 2022, 02:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার নতুন নিদের্শনা
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব  আফজাল উর রহমান রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।   বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৭ই সেপ্টেম্বর, ২০২২ইং তারিখ, রোজ শনিবার অনুষ্ঠিত হইবে।     এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উভয় প্রার্থীগণকে বার কাউন্সিলের ওয়েব সাইটে গিয়ে ডাটাবেজ পূরণ পূবর্ক আবেদন পত্রটি ডাউনলোড পূর্বক প্রিন্ট কপি সংগ্রহ করতে বলা হয়েছে। নোটিশ  রেগুলার প্রার্থীগণ যেভাবে আবেদন করবেন: রেগুলার প্রার্থীগণকে আগামী ২২-০৮-২০২২ইং তারিখ হইতে ০২-০৯-২০২২ইং তারিখ পর্যন্ত নির্দিষ্ট ওয়েব সাইট ব্যবহার করিয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ফিল্ডে ১৭-০৬-২০২২ইং তারিখের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার নিজ নিজ রোল নম্বর, বার-কাউন্সিল-রেজিস্ট্রেশন নম্বর ,ও সাল এন্ট্রি করিয়া লিখিত পরীক্ষার অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করিতে বলা হয়েছে।   বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৯ই সেপ্টেম্বর হতে অনলাইনে রেগুলার প্রার্থীগণ উক্ত লিংকে  প্রবেশ করে  http://bar.teletalk.com.bd  নির্দিষ্ট ফিল্ডে ১৭-০৬-২০২২ইং তারিখের এনরােলমেন্ট এমসিকিউ পরীক্ষার নিজ নিজ রােল নম্বর, বার-কাউন্সিল-রেজিস্ট্রেশন-নম্বর ও সাল এন্ট্রি করিয়া লিখিত পরীক্ষার স্ব স্ব অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।  ডাউনলোড কৃত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে সংগ্রহ করতে বলা হয়েছ।   রিঅ্যাপিয়ার্ড প্রার্থীগণ যেভাবে আবেদন করবেন: বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু রিঅ্যাপিয়ার্ড প্রার্থীগণকে অনলাইনে ফরম পূরণ এবং পরীক্ষার ফি প্রদান করিতে হইবে।   আসন্ন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২২-০৮-২০২২ইং হইতে ০২-০৯-২০২২ইং তারিখ পর্যন্ত অনলাইনে (http://bar.teletalk.com.bd) চলমান থাকিবে।  উল্লিখিত লিংকে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে অনলাইনে প্রদর্শিত ফিল্ডসমূহ পূরণ করিয়া আবেদন দাখিল করার পর তাৎক্ষনিকভাবে প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রিন্ট করিয়া নিতে হইবে এবং যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল হইতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে পারবেন।  সফলভাবে ফি জমা হইলে প্রার্থীগণের মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা এবং পাসওয়ার্ড সরবরাহ করা হইবে।   ১৭-০৯-২০২২ইং তারিখে অনুষ্ঠিতব্য এনরালোমেন্ট লিখিত পরীক্ষার ফরম পূরণে ইচ্ছুক প্রত্যেক রিঅ্যাপিয়ার্ড প্রার্থীকে নিজস্ব  সচল মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করিতে হইবে।   রিঅ্যাপিয়ার্ড প্রার্থীগণের অনলাইনে ফরম পূরণ চলিবেঃ ২২-০৮-২০২২ইং তারিখ হইতে ০২-০৯-২০২২ইং তারিখ রাত ১১:৫৯মিনিট পর্যন্ত।   উক্ত প্রার্থীগণকে আগামী ৯ই সেপ্টেম্বর হইতে অনলাইনে একই লিংক ব্যবহার করিয়া নিজ নিজ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড পূবক প্রিন্ট করে নিতে বলা হয়েছে।   এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) হতে জানা যাবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।