Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাস ‘বিপজ্জনক’

admin • 09 Dec 2024, 09:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাস ‘বিপজ্জনক’

বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে মেগাসিটি ঢাকা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় শেষ তথ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকার দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো, তৃতীয় পাকিস্তানের লাহোর। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

 

সকাল ৯টায় বায়ু দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকা শহরের বায়ুর মানের স্কোর ৩০৫ অর্থাৎ বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে কায়রোর দূষণ স্কোর ২১১। লাহোরের স্কোর ১৮০। এছাড়াও ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। পঞ্চম নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৭৩।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।