Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বায়তুল মোকাররমে খতিব নিয়োগের খবরটি সঠিক নয়!

admin • 31 Aug 2024, 09:50 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বায়তুল মোকাররমে খতিব নিয়োগের খবরটি সঠিক নয়!

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব নিয়োগ সংক্রান্ত খবরটি সঠিক নয়, কাউকে এখনও খতিব নিয়োগ দেওয়া হয়নি। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের গোচরীভূত হয়েছে। এরূপ সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এরূপ কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকৃত বিষয়টি হলো—বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন ধরে মসজিদে না আসায় তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।’

 

এরূপ ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।