Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাবার হাতে ছেলে খুন

admin • 11 Sep 2025, 12:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবার হাতে ছেলে খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা নুরুজ্জামান পলাতক রয়েছেন।

 

বুধবার (১০ই সেপ্টেম্বর) মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় শেখ আকনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সৌদি আরবে থাকার সময় সিলেটের এক মহিলার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন নুরুজ্জামান। গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিয়ের বিষয়টি ছেলে সাহেদ তার বাবাকে জিজ্ঞেস করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামান নিজের একমাত্র ছেলেকে ছুরিকাঘাত করেন।

 

গুরুতর আহত অবস্থায় সাহেদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।