Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাবাকে নিয়ে এমপি কন্যার আবেগঘন স্ট্যাটাস,‘আল্লাহ কি নেই?'

admin • 23 May 2024, 11:16 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবাকে নিয়ে এমপি কন্যার আবেগঘন স্ট্যাটাস,‘আল্লাহ কি নেই?'

বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার (২২ মে) রাত ১০টায় এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন দুটি পোস্ট করেন তিনি।

প্রথম পোস্টে ডরিন লিখেছেন, ‘আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমিতো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কতো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এতো আঘাত-ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’

বৃহস্পতিবার সকালের পোস্টে তিনি লিখেন, ‘আমি আব্বু ডাকতে পারি না। আমি তো এতিম। তুমি কি দেখতেছো আব্বু?’ এর আগে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এক স্ট্যাটাসে ডরিন লিখেছিলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ধৈর্য ধরো বিচার হবে।’

এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ডরিন বলেন, বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। যারা বাবাকে হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

এ হত্যার বিচার চেয়ে ডরিন বলেন, ‘এরই মধ্যে জেনেছি যে, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা শুনেই আমি ডিবিপ্রধান হারুন আঙ্কেলের কাছে এসেছি। তারা তিনজনকে ধরেছেন। আমি মামলা করবো। ডিএমপি কমিশনার, ডিবিপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে।’

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমি আমার বাবা হত্যার বিচার চাই। আপনারা এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন।’

ডরিন আরও বলেন, আমার বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই, তারা কেন বাবাকে হত্যা করেছে?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।