Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

admin • 03 Jul 2025, 10:03 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।

 

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে পরে জানানো হবে বলে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।