Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বান্দরবানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

admin • 04 Mar 2026, 04:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য প্রেনপং ম্রো (২৫) কে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

 

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে।

পুলিশ জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় থেকে অস্ত্রসহ ইউপিডিএফের প্রেনপং ম্রো নামে এক সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লামা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত প্রেনপং ম্রো ওই এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান কামাল বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।