Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বাড়লো সোনার দাম

admin • 11 Sep 2022, 02:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাড়লো সোনার দাম
দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৫ টাকা বেড়েছে। এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা।   শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।   নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের সোনা ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৯ হাজার ১৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৭ হাজার ৩৮৭ টাকায় বেচাকেনা হবে।   তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।   শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৬ হাজার ২২১ টাকা বিক্রি হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।