Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাজপাখির জন্য বিমানের ৮০টি টিকিট কেনেন সৌদি যুবরাজ

admin • 16 Dec 2023, 05:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাজপাখির জন্য বিমানের ৮০টি টিকিট কেনেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজের বিলাসিতা অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হতে পারে। তবে কথা আছে টাকা থাকলে কি-না করা যায়। ঘটনাটি ২০১৭ সালের হলেও নতুন করে এটি আলোচনায় এসেছে।

 

সৌদির এক যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য ৮০টি বিমানের টিকিট কিনেছিলেন। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

 

বিমানের পাইলটের কাছ থেকে ছবিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি।

 

রেডিটে লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। সৌদি প্রিন্স তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’ সিএন ট্রাভেলারে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ময়কর ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল।

 

পুরনো ওই ছবিতে দেখা গেছে, বাসপাখিগুলো যাত্রীদের সঙ্গে সারিবদ্ধভাবে এক পাশে বসে আছে। প্রত্যেকেরই মাথায় ‘হুড’ এবং পায়ে আংটা পড়ানো।

 

ঘটনাটি অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে প্লেনে করে বাজপাখি পরিবহন একটি স্বাভাবিক ঘটনা।

 

রাজপরিবারের সদস্যরা কয়েক প্রজাতির বাজপাখি পোষ মানায়। শিকারি এই পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য। খেলা এতই জনপ্রিয় এবং মূল্যবান যে, বাজপাখিদের নিজস্ব পাসপোর্টও আছে।

 

কাতার এয়ারওয়েজ গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। তবে গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।