Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাগেরহাটে ৪০৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

admin • 10 Feb 2026, 06:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাগেরহাটে ৪০৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বাগেরহাট জেলাজুড়ে নির্বাচনের উৎসবমুখর আমেজ বিরাজ করলেও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। জেলার ৫৪৭টি কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ এবং ১৮৬টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সুপার নিশ্চয়তা দিয়েছেন, ভোট নির্বিঘ্ন করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। বাগেরহাটের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানেই এখন ভোটের আলোচনা। জেলার চারটি আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথম প্রবাসী ভোটাররা ভোট দিয়ে দেশ গঠনে অংশ নিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ভোটের আগে কয়েকটি সহিংসতার ঘটনা ভোটারদের কিছুটা ভাবিয়ে তুলেছে। জেলায় এবার মোট ১৩ লাখ ৬১ হাজার ১১২ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। সাধারণ ভোটাররা সকল দুঃখ-দুর্দশা লাঘবে যোগ্য প্রার্থী নির্বাচনের অপেক্ষায় আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।