Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin • 28 Jul 2025, 11:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বাঁশগ্রাম ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বাগুলাট ইউনিয়ন বিএনপির আয়োজনে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল।

সম্মেলনের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল হাকিম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, মোঃ মামুনুর রশীদ মামুন, কাজী মমিনুল হক পলাশ, মোঃ আলতাফ হোসেন, মোঃ শাহজাহান আলী মোল্লা, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি কে এম আলম টমে এবং কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মকছেদুল মোমিন।

 

সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।