Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা

admin • 04 Aug 2026, 04:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুমারখালী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক সন্তোষ কুমার মদকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক উপ-পরিচালক কে এম আশিকুর জামান বিপুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার রবিউল আলম বাবু।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউট শাখার সম্পাদক আশরাফুল হক, কুমারখালী উপজেলা স্কাউট শাখার সম্পাদক শেখ মাজাহারুল হক মিলন, উপজেলা কমিশনার আব্দুল হালিম, উপজেলা স্কাউট লিডার সাইদুল ইসলাম সাইদ এবং উপজেলা কাব স্কাউট লিডার মাসুদুর রহমানসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা উপজেলার চারটি বিদ্যালয়ের বাংলাদেশ স্কাউটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

 

মতবিনিময় সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিথি ও স্কাউট সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

 

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।