Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

admin • 02 Jul 2025, 11:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।   

 

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।