Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

admin • 14 Mar 2023, 08:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

মঙ্গলবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

 

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।