পঞ্চগড় সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মানণীয় রেলমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন, এম পি।
বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে দেয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় বলেন, ‘শুভ নববর্ষ ১৪৩০। বাংলা নববর্ষের এই দিনে আমি পঞ্চগড়বাসীসহ সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নতুন অঙ্গীকার নিয়ে নবপ্রাণে। বাঙালি নতুন বর্ষকে বরণ করতে আনন্দ উদযাপনে মেতে ওঠে।
বাংলা নববর্ষের এই বর্ণিল উদ্যাপন মানুষের মাঝে অনাবিল আনন্দ, উৎসাহ-উদ্দীপনা আর সম্প্রীতির বার্তা নিয়ে আসে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলার লোকজ-সংস্কৃতির মূল্যবান অনুষঙ্গ পুতুলনাচ, হালখাতা, অঞ্চলভিত্তিক লোকসংগীত, খেলাধুলাসহ গ্রামীণ মেলা প্রাণ ফিরে পায়। সেই সঙ্গে বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প হয়ে ওঠে উজ্জীবিত।
রেলমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন বছর সকল অ-শুভ ও অ-সুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় হবে। এই বছরটি নতুন উদ্যামে জাগ্রত হয়ে পুরাতন বছরের শোক-দুঃখ-জরা দূর করে পঞ্চগড়বাসী'র জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।





