Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বসিলায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

admin • 02 Oct 2023, 11:56 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বসিলায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

শুক্রবার রাজধানীর বসিলায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, বস্তির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরেই ওই ঘটনা ঘটে। তবে এলাকাবাসী বলছে, এর আগে এ ধরনের গণ-ছিনতাই হয়নি। ছিনতাইকারীর দলটি বসিলা গার্ডেন সিটি হয়ে তুরাগ নদের ওয়াকওয়ের দিকে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জনকে কুপিয়ে আহত করে।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ছিনতাই যেন প্রায় নিত্যদিনের ঘটনা। তবে, শুক্রবার সন্ধ্যার ঘটনা একেবারেই ব্যতিক্রম। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এদিন ছিনতাইকারীরা দল বেঁধে প্রকাশ্যেই একের পর এক ছিনতাই করে।

সেদিন সামনে যাদের পেয়েছে তাদেরকেই ধারালো অস্ত্রের আঘাতে জখম করে সবকিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আশপাশের দোকানের ক্যাশের টাকা, মালপত্রও ছিনতাই করে।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বসিলা ৪০ ফিট এলাকা থেকে শুরু করে গার্ডেন সিটি হয়ে তুরাগ নদীর ওয়াকওয়ের চন্দ্রিমা উদ্যান পর্যন্ত তাণ্ডব চালায় ৪০-৫০ জন ছিনতাইকারী। ঘটনার একদিন পরও ভয়ে অনেক ব্যবসায়ী তাদের দোকান খোলননি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, বস্তির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা। এরই মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতেও চলছে অভিযান।

স্থানীয়দের অভিযোগ, সেদিন ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ। বসিলায় একাধিক হাউজিং থাকলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা। এছাড়া, ছুটির দিনে তুরাগ নদের ওয়াকওয়েতে নিরাপত্তা বাড়ানোরও দাবি এল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।