Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বরিশালে হাতপাখা প্রার্থীর ওপর হামলা

Mohiuddin Ahmad Tanveer • 12 Jun 2023, 12:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বরিশালে হাতপাখা প্রার্থীর ওপর হামলা

বরিশালে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।

 

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাউনিয়া রোডের একটি কেন্দ্রে প্রবেশ করার সময়ে হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

হাতপাখা প্রার্থী অভিযোগ করেন, মানিক মিয়া স্কুলের অপরদিকের কাউনিয়া বালিকা বিদ্যালয় ঢুকতে গেলে নৌকার নেতাকর্মীরা হাতপাখার তাকে বলেন, কয়েকজন ভিতরে ঢুকতে পারবেন।

আপনারা সবাই ঢুকলে আমরাও ঢুকবো। এরপর হাতপাখার প্রার্থীসহ নেতাকর্মী ও নৌকার নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।

 

মুফতি ফয়জুলের অভিযোগ, কেন্দ্রে ঢুকতে চাইলে তাতে বাধা দেয় নৌকার লোকজন। তারপর আমরা ঢুকতে চাইলে আমাকেসহ নেতাকর্মীদের আহত করেন।

 

তবে নৌকার আহত কর্মী বিদ্যুৎ জানান, তারা দলবল নিয়ে কেন্দ্রে ঢুকতে চায়। তখন তাদের বলি এতো মানুষ ঢোকা যাবে না। তারপর আমার ওপর ওপর চাকু নিয়ে হামলা করেছে হাতপাখা। আমরা বহুজন আহত হয়েছি।

 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, হাতপাখার প্রার্থী দলবল নিয়ে ঢুকতে চেয়েছিল। এই নিয়ে নাকি ঝামেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। এটি কেন্দ্রের বাইরের বিচ্ছিন্ন ঘটনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।