Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

admin • 03 Jan 2026, 12:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি–বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। 

স্বজনদের বরাতে জানা গেছে, জুয়েল ও রাসেল রূপাতলী এলাকায় অবস্থিত এসিআই এনিমেল হেলথ-এর একটি স্টোরে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও অফিস শেষ করে তারা মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে নাশতা করতে যাচ্ছিলেন। এ সময় ঝালকাঠিগামী একটি মালবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।