Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

admin • 22 Aug 2024, 12:29 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বন্যাকে পরিকল্পিত দুর্যোগ উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (২১ আগস্ট) রাতে তিনি এ পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।

এরপর আরেক পোস্টে তিনি লেখেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।